দুটি কবিতা 

দুটি কবিতা 

অভিরূপ বন্দ্যোপাধ্যায়

এক

যুদ্ধ কবে ফুরোবে জানা নেই,
তবু চাঁদ আকাশে—
অথবা নিকষ কালোয় তারা খসা।

বারুদ, রক্ত, অভিশাপ বা চিতার আগুন—
নেভার খবর না এলেও
কখনও স্নিগ্ধতার ছায়ার মতো
এসে দাঁড়ায় হারতে না শেখারা।

তুমি সলতের কাছে অভিমান
পুষে রেখেছো,
ফানুশের তাঁবুতে আগুন…

ঘরের আনাচ-কানাচে ছোঁয়াচ,
অনুযোগ বুনেছো আসন্ন শীতের উলে।

বারুদ হাওয়ায় রাত, মনকেমন—
একরাশ।

দুই

তোমার আমার মধ্যে
একটা বৃষ্টির সম্পর্ক আছে…

খামখেয়াল, পিচ্ছিল, সবুজের
স্নানঘরের মেঘলা বাষ্প
আছে আমাদের…

দিগন্তের রেলগাড়ি,
ফিঙেদের তেপান্তর,
হাইওয়ের ভেজা ডানায়
আকাশের দাগ—
এমন কত কিছুই

আমাদের অন্তরমহল
ভিজে থাকে বারোমাস,
আর অরণ্য ঘন থেকে
ঘনতর হয়…

এখনও সূর্যের আলো
ফুরিয়ে গেলে
ঘনত্বের নতুন সংজ্ঞা শেখায়
অরণ্যের রূপকথা,
প্রিয়তমা।

আপনার মতামত লিখুন

Facebook
Twitter
LinkedIn

বর্তমান কভার স্টোরি

২ : আলোর পথযাত্রী

আলোর পথযাত্রী – বিতস্তা ঘোষাল আলোর পথযাত্রী ২ : আলোর পথযাত্রী জীবনের জলছবি : প্রতিভা বসুর জন্মদিনে স্মৃতিতে এক অনন্য সাক্ষাৎ বাংলা সাহিত্যের জনপ্রিয়তম কথাসাহিত্যিকদের

Read More »

১০ : জনপ্রিয় সাহিত্যের ধারায় স্ট্রিট লিটারেচার

বিশ্বসাহিত্যের ধারা – রঞ্জন চক্রবর্ত্তী ১ : বাস্তববাদ ও সাহিত্য : সংশয় ও পথের দিশা ২ : প্রকৃতিবাদ এবং সাহিত্য : ভিন্নতর পথের সন্ধান ৩

Read More »

পূর্ববর্তী কভার স্টোরি

জিজীবিষা

জিজীবিষা ১ : জিজীবিষা ২ : জিজীবিষা ৩ : জিজীবিষা ৪ : জিজীবিষা ৫ : জিজীবিষা ৬ : জিজীবিষা ৭ : জিজীবিষা ৮ : জিজীবিষা ৯

Read More »