দুটি কবিতা 

দুটি কবিতা 

অভিরূপ বন্দ্যোপাধ্যায়

এক

যুদ্ধ কবে ফুরোবে জানা নেই,
তবু চাঁদ আকাশে—
অথবা নিকষ কালোয় তারা খসা।

বারুদ, রক্ত, অভিশাপ বা চিতার আগুন—
নেভার খবর না এলেও
কখনও স্নিগ্ধতার ছায়ার মতো
এসে দাঁড়ায় হারতে না শেখারা।

তুমি সলতের কাছে অভিমান
পুষে রেখেছো,
ফানুশের তাঁবুতে আগুন…

ঘরের আনাচ-কানাচে ছোঁয়াচ,
অনুযোগ বুনেছো আসন্ন শীতের উলে।

বারুদ হাওয়ায় রাত, মনকেমন—
একরাশ।

দুই

তোমার আমার মধ্যে
একটা বৃষ্টির সম্পর্ক আছে…

খামখেয়াল, পিচ্ছিল, সবুজের
স্নানঘরের মেঘলা বাষ্প
আছে আমাদের…

দিগন্তের রেলগাড়ি,
ফিঙেদের তেপান্তর,
হাইওয়ের ভেজা ডানায়
আকাশের দাগ—
এমন কত কিছুই

আমাদের অন্তরমহল
ভিজে থাকে বারোমাস,
আর অরণ্য ঘন থেকে
ঘনতর হয়…

এখনও সূর্যের আলো
ফুরিয়ে গেলে
ঘনত্বের নতুন সংজ্ঞা শেখায়
অরণ্যের রূপকথা,
প্রিয়তমা।

Author

আপনার মতামত লিখুন

Facebook
Twitter
LinkedIn

বর্তমান কভার স্টোরি

ভজ মন রাম চরণ

ধ্রুপদী সাহিত্য : ভজ মন রাম চরণ – শ্যামলকৃষ্ণ বসু ভজ মন রাম চরণ ভজ মন রাম চরণ ভজ মন রাম চরণ ভজ মন রাম

Read More »

পূর্ববর্তী কভার স্টোরি

ভজ মন রাম চরণ

ধ্রুপদী সাহিত্য : ভজ মন রাম চরণ – শ্যামলকৃষ্ণ বসু ভজ মন রাম চরণ ভজ মন রাম চরণ ভজ মন রাম চরণ ভজ মন রাম

Read More »

সলিল সমাধি

সলিল সমাধি – ধারাবাহিক অনুবাদ উপন্যাস ( অসমিয়া ) সলিল সমাধি সলিল সমাধি সলিল সমাধি সলিল সমাধি সলিল সমাধি সলিল সমাধি সলিল সমাধি ধারাবাহিক অনুবাদ

Read More »