মাধুরী তুমি আসছো তো

মাধুরী তুমি আসছো তো

রঞ্জন চৌধুরী

ভেতরের ক্ষরণ নিয়ে নাচুনে মেঘেরা
থমকে দাঁড়িয়ে আছে সমুদ্র অভিযানে।
ঝড় আসছে—এমনটাই আবহাওয়ার পূর্বাভাস—
প্রারম্ভিক মৃদুকম্প বাতাসে একটি-দুটি করে
গাছ থেকে পাতা ঝরে পড়ছে
ডালে ও আবডালে…

মাধুরী কি আসবে আজ ? মাধুরীর ছাতা আছে ?
মাধুরী আমার কাজের বৌ, রান্না করে খাওয়ায় ।
মাধুরী অনেকটা দূরে থাকে । সেই কাঠপুল ছাড়িয়ে …
মাধুরী তুমি এসো
এই যৌবনে দাঁড়িয়ে ঝড়কে উপেক্ষা করা
সহজ কথা নয়
তুমি এসো, আসছো তো ?
ঝড়ের মতিগতি বুঝে আজ নাহয় বাড়ি ফিরোনা —

এসে দ্যাখো
বুকের ভেতর নিভন্ত আগুন আবার কেমন জ্বলে উঠছে
আর নীতিবাগীশদের চোখ কেমন কুঁচকে যাচ্ছে ।

Author

আপনার মতামত লিখুন

Facebook
Twitter
LinkedIn

বর্তমান কভার স্টোরি

সলিল সমাধি

সলিল সমাধি – ধারাবাহিক অনুবাদ উপন্যাস ( অসমিয়া ) সলিল সমাধি ধারাবাহিক অনুবাদ উপন্যাস ( অসমিয়া ) রাজীব বরা [ রাজীব বরা ১৯৭০ সনে অসমের মাজুলীতে জন্মগ্রহণ

Read More »

ভারতীয় ভাষার মহাযাত্রা

ভারতের সংস্কৃতি সিরিজ – নবকুমার দাস ১ : সিন্ধু–সরস্বতী থেকে গঙ্গা ২ : সিন্ধু-সরস্বতী সভ্যতার সমকালীন সর্বভারতীয় স্রোতধারা ৩ : বেদের বাণী থেকে পৌরাণিক ভারত

Read More »

পূর্ববর্তী কভার স্টোরি

১৫ : ঊর্ণনাভ

ঊর্ণনাভ ১ : ঊর্ণনাভ ২ : উর্ণনাভ ৩ : ঊর্ণনাভ ৪ : ঊর্ণনাভ ৫ : ঊর্ণনাভ ৬ : ঊর্ণনাভ ৭ : ঊর্ণনাভ ৮ : ঊর্ণনাভ

Read More »