মাধুরী তুমি আসছো তো

মাধুরী তুমি আসছো তো

রঞ্জন চৌধুরী

ভেতরের ক্ষরণ নিয়ে নাচুনে মেঘেরা
থমকে দাঁড়িয়ে আছে সমুদ্র অভিযানে।
ঝড় আসছে—এমনটাই আবহাওয়ার পূর্বাভাস—
প্রারম্ভিক মৃদুকম্প বাতাসে একটি-দুটি করে
গাছ থেকে পাতা ঝরে পড়ছে
ডালে ও আবডালে…

মাধুরী কি আসবে আজ ? মাধুরীর ছাতা আছে ?
মাধুরী আমার কাজের বৌ, রান্না করে খাওয়ায় ।
মাধুরী অনেকটা দূরে থাকে । সেই কাঠপুল ছাড়িয়ে …
মাধুরী তুমি এসো
এই যৌবনে দাঁড়িয়ে ঝড়কে উপেক্ষা করা
সহজ কথা নয়
তুমি এসো, আসছো তো ?
ঝড়ের মতিগতি বুঝে আজ নাহয় বাড়ি ফিরোনা —

এসে দ্যাখো
বুকের ভেতর নিভন্ত আগুন আবার কেমন জ্বলে উঠছে
আর নীতিবাগীশদের চোখ কেমন কুঁচকে যাচ্ছে ।

Author

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Facebook
Twitter
LinkedIn

বর্তমান কভার স্টোরি

 : ঊর্ণনাভ

ধারাবাহিক উপন্যাস শ্যামলী রক্ষিত ঊনবিংশতি অধ্যায়  যেদিন প্রথম তার গালের এই সাদা দাগের ছিটেটা দেখতে পেয়েছিল, সেদিনের কথাটা কোনোদিন ভুলবে না মালবিকা! বিকেলে জবজবে করে

Read More »

সলিল সমাধি

ধারাবাহিক অনুবাদ উপন্যাস ( অসমিয়া ) রাজীব বরা [ রাজীব বরা ১৯৭০ সনে অসমের মাজুলীতে জন্মগ্রহণ করেন।ডিব্রগড় বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৪ সনে অসমিয়া সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে বর্তমানে

Read More »

পূর্ববর্তী কভার স্টোরি

কালের প্রহরী

শুভাশিস ঘোষ  অষ্টম পর্ব চোদ্দো অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিলেন গান্ধিজি। তাঁর সঙ্গে মতিলাল নেহেরু, চিত্তরঞ্জন দাশদের মতের মিল হল না। তাঁরা তৈরি করলেন স্বরাজ

Read More »