রোদ্দুর ১৪৩২

রোদ্দুর ১৪৩২

শারদ আলাপ ১৪৩২

শারদ আলাপ ১৪৩২

রোদ্দুর আবার !

এ যেন এক চক্রবৃত্ত। বছর ঘুরে পুজোর হাওয়া যখন গলিপথে, মাঠে, নদীর ঘাটে বাজনা তোলে, তখনই ফিরে আসে রোদ্দুরও। আমাদের এই পথচলার মূল শক্তিই বোধহয় এটাই—যে কোনও প্রতিকূলতা, ব্যস্ততা কিংবা দৈনন্দিন ঝঞ্ঝাটের মধ্যেও আমরা আবারও একত্র হই, এক মুঠো আলো ভাগ করে নিতে।

রোদ্দুরের আদি ঘোড়াদের অনেকেই আজ শহরের বাইরে, কেউবা ভিনদেশে, কেউ আবার ব্যস্ত জীবনের ঘূর্ণাবর্তে। কিন্তু স্মৃতির আড্ডা—গোলপার্ক রামকৃষ্ণ মিশন লাইব্রেরির ও বাইরে ছায়া সুনিবিড় ফুটপাথের আড্ডা, রবীন্দ্রসরোবরের বেঞ্চ, কিংবা ময়দানের বইমেলা — সবই যেন ডাক দেয় নতুন করে। তাই মেঘের আড়াল সরিয়ে রোদ্দুর আবারও ঝলসে ওঠে।

এবারের সংখ্যাও সেই প্রতিশ্রুতিরই আরেক পর্ব। সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, বিজ্ঞান, ভ্রমণ—যা কিছু আমাদের সময়কে, জীবনকে, সৃষ্টিকে সমৃদ্ধ করে, তার প্রতিটি রঙ এই শারদ রোদ্দুরে মিশে গেছে।

তবে এবারের রোদ্দুর : The Sunshine একটু অভিনব। শারদ সংখ্যা মুদ্রিত সংখ্যার পাশাপাশি অনলাইনে থাকছে। তবে কিছু লেখা শুধুমাত্র অনলাইন সংখ্যাতেই থাকছে। এর জন্য আমাদের ওয়েবসাইট www.theroddur.in পড়তে হবে। আসলে পৃথিবীর নানা প্রান্তের লেখক ও পাঠকের মধ্যে নিমেষে সংযোগের জন্য এর কোনও বিকল্প নেই। 

সূচিপত্রের দিকে নজর দিলেই বোঝা যাবে যে এবারের লেখালিখির মধ্যে দক্ষিণ গোলার্ধের ও দক্ষিণ ভারতের সাহিত্যের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।  

যাঁরা লেখক, কবি, শিল্পী, আলোকচিত্রী, সম্পাদক, অনুবাদক—সবাই মিলে এই সংখ্যাটিকে গড়ে তুলেছেন। পাঠক-পাঠিকাদের ভালোবাসাই আমাদের আসল প্রেরণা।

প্রতিবছর আমরা চাই এক চিলতে রোদ্দুর পৌঁছে দিই আপনাদের কাছে। এ বছরের সংখ্যাও যেন তেমনি আলো ছড়িয়ে যায়—বন্ধুত্বের, সাহিত্যের, সৃষ্টির।

শুভ শারদীয়া।

— সম্পাদকমণ্ডলী
রোদ্দুর : শারদ ১৪৩২

অনুষ্ঠানটি LIVE Streaming @YTRoddur চ্যানেলে দেখা যাবে। এই চ্যানেলটি Subscribe ও প্রিয়জনদের share করুন ।

Author

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Facebook
Twitter
LinkedIn

বর্তমান কভার স্টোরি

প্রাচীন পথ শুভ্র মেঘমালা

ধারাবাহিক অনুবাদ উপন্যাস কাহিনি : থিচ নাট হান থিচ নাট হান (১৯২৬-২০২২) একাধারে বিশ্বখ্যাত ভিয়েতনামী জেন বৌদ্ধ সন্ন্যাসী, লেখক, কবি এবং শান্তিকামী কর্মী। দলাই লামার পর তাঁকে

Read More »

অবাধ্যতার মনস্তত্ত্ব

সোফোক্লিস, জঁ আনুই এবং অ্যান কার্সনের দৃষ্টিতে ‘অ্যান্টিগোনে‘-র বিবর্তন অবাধ্যতার শারীরস্থান: অ্যান্টিগোনে, অ্যান্টিগোনে এবং অ্যান্টিগোনিক-এর একটি তুলনামূলক বিশ্লেষণঃ শতবর্ষের বিবর্তনে সোফোক্লিস, জঁ আনুই এবং অ্যান

Read More »

পূর্ববর্তী কভার স্টোরি

প্রাচীন পথ শুভ্র মেঘমালা

ধারাবাহিক অনুবাদ উপন্যাস কাহিনি : থিচ নাট হান থিচ নাট হান (১৯২৬-২০২২) একাধারে বিশ্বখ্যাত ভিয়েতনামী জেন বৌদ্ধ সন্ন্যাসী, লেখক, কবি এবং শান্তিকামী কর্মী। দলাই লামার পর তাঁকে

Read More »

অবাধ্যতার মনস্তত্ত্ব

সোফোক্লিস, জঁ আনুই এবং অ্যান কার্সনের দৃষ্টিতে ‘অ্যান্টিগোনে‘-র বিবর্তন অবাধ্যতার শারীরস্থান: অ্যান্টিগোনে, অ্যান্টিগোনে এবং অ্যান্টিগোনিক-এর একটি তুলনামূলক বিশ্লেষণঃ শতবর্ষের বিবর্তনে সোফোক্লিস, জঁ আনুই এবং অ্যান

Read More »

২০ : ঊর্ণনাভ

ধারাবাহিক উপন্যাস শ্যামলী রক্ষিত বিংশতি অধ্যায়  পরের দিন সকাল হতে না হতেই বাবা-মা দুজনেই ঘুম থেকে উঠে বসেছিল, মুখে একরাশ চিন্তার ছাপ নিয়ে! ততক্ষণে তার

Read More »