শোকসভা

শোকসভা

ড. মিহির কুমার সাহু

( ওড়িয়া কবিতা )

এসো—
আজ আমরা শোকসভা পালন করি
নিচের দিকে তাকিয়ে দাঁড়াই, নীরবতা পালন করি
আজ আমরা শোকসভা পালন করি।
শোকসভা পালন করি আমাদের মনুষ্যত্বের
আমাদের ব্যক্তিসত্তার
আমাদের উদারতার
আমাদের চিন্তা চেতনার
আমাদের ভালোবাসার।
নীরব শোভাযাত্রায় বেরিয়ে যাওয়ার ঠিক এখান থেকে
এই মুহূর্ত থেকে।
রাজপথ দিয়ে যে কোন অজ্ঞাত পল্লীর দিকে।
সবাই জানুক এই কবির কেউ একজন মারা গেল।
মারা গেল ঠিক নাকি, মেরে ফেলা হল তাকে।
নিজের কাপুরুষতায় জরাগ্রস্ত ছিল সে।
কবি মৃত্যু চায়, শীতল মৃত্যু
কবি দুঃখ চায়—সবুজ দুঃখ
মেরো না কবিকে কাপুরুষতায়।
যুদ্ধ করবে, সামনে এসো
বিদ্ধ করবে, ওঠাও কৃপাণ।
বন্ধ কোরো না জানলা দরজা
রুদ্ধ হয়ে যাবে কবিসত্তা
বেঁচে থাকতে থাকতে মরে যাবে কবিটি।
অজ্ঞাতে, অজান্তে—
শোকসভাও পালন করা যাবে না তার জন্য।
নীরব শোভাযাত্রায়ও যেতে পারবে না কেউ।
তবে কবি বেঁচে থাকতে থাকতে
তার শোকসভা পালন করা যাক।
শোকসভা পালন করা যাক—
তার মনুষ্যত্বের
ব্যক্তিসত্তার
উদারতার
চিন্তা চেতনার আর ভালোবাসার।

অনুবাদ : বীণাপাণি দেবতা

Your thoughts on this Post?

Facebook
Twitter
LinkedIn

Letest Cover Stories

দুটি কবিতা 

অভিরূপ বন্দ্যোপাধ্যায় এক যুদ্ধ কবে ফুরোবে জানা নেই,তবু চাঁদ আকাশে—অথবা নিকষ কালোয় তারা খসা। বারুদ, রক্ত, অভিশাপ বা চিতার আগুন—নেভার খবর না এলেওকখনও স্নিগ্ধতার ছায়ার

Read More »

ঊর্ণনাভ

শ্যামলী রক্ষিত  তৃতীয় পর্ব  মিতা রান্নাঘরেই ছিল।  দিপালীর সঙ্গে কথাকাটাকাটি হওয়ার পর থেকেই তার নিজের ভেতরটা খুব খারাপ লাগছিল। টেনশনও হচ্ছিল ভীষণ। সত্যিই সত্যিই যদি

Read More »

Privious Cover Stories