বসন্ত আলাপ 

বসন্ত আলাপ 

রোদ্দুরের আঙিনায় নতুন ঋতুর ভাষ্য

বসন্ত বিলাপ নয় বসন্ত আলাপ। বসন্তের আলাপ। 

নতুন বছরের শুরু থেকে প্রতি রবিবার নিয়মিত সাপ্তাহিক সাহিত্যপত্র রোদ্দুর : The Sunshine  প্রকাশিত হয়ে চলেছে। সপ্তম সপ্তাহে এসে এই ভূমিকা লেখা হচ্ছে। আসলে রোদ্দুরের পথচলা মূলত বিশ্বমুখী অভিযাত্রায় এক অন্তর্মুখী প্রচেষ্টা যা হয়ত সাপ্তাহিক প্রণোদনার মত। 

এখানে মানবসভ্যতার সূচনালগ্ন থেকে ভারতীয় উপমহাদেশের বহুবর্ণ সংস্কৃতির ইতিহাস, বিশ্বসাহিত্যের নানা আন্দোলন ও প্রবণতার বিশ্লেষণ, ভারতীয় সাহিত্য-ঐতিহ্য ও অনুবাদের সেতুবন্ধন, পারস্যের (বর্তমান ইরানের ) মননশীল কথাসাহিত্যিক সাদেগ হেদায়েতের রচনা-অনুবাদ, ধারাবাহিক বাংলা উপন্যাস জিজীবিষা ও ঊর্ণনাভ এবং দেশ-বিদেশের কবিতার সহাবস্থানে আমরা নির্মাণ করতে চাই এক বিশ্ব-সাহিত্যিক প্রাঙ্গণ। 

গত সহস্রাব্দের শেষ লগ্নে রোদ্দুরের ঘোড়াগুলি বা গোলপার্ক রামকৃষ্ণমিশনের ভাষা শিক্ষালয়ের কয়েকজন প্রাক্তনীর আড্ডায় জন্ম নেওয়া ও পার্কস্ট্রিট সংলগ্ন কলকাতা ময়দানের বইমেলায় প্রথম প্রকাশিত রোদ্দুর একটি নতুন পত্র ক্রমবিবর্তনে এখন রোদ্দুর : The Sunshine নামে পরিচিত। ইদানিং নান্দনিক প্রকাশনের  সহযোগিতায় বিগত তিনবছরে তিনটি ঋদ্ধ শারদীয়া সংখ্যার পাশাপাশি কয়েকটি বিশেষ সংখ্যা উপহার দিয়েছে রোদ্দুর। সম্প্রতি, কলকাতা আন্তর্জাতিক বইমেলা ২০২৬ উপলক্ষ্যে আর্জেন্টিনা বিশেষ সংখ্যা ছিল যা সন্ধানী পাঠক সমাজে সমাদৃত হয়েছে।    

এই কারণেই রোদ্দুর কেবল একটি পত্রিকা নয় এটি বিশ্বসাহিত্যের আঙিনা – উঠোন।

রোদ্দুরের এই সপ্তাহের প্রতিপাদ্য বসন্ত ঋতু 

বসন্ত কেবল একটি ঋতুর নাম নয়; এটি যেন এক পুনর্জন্মের উপমা, সংস্কৃতির অন্তঃসলিল প্রবাহের এক নবায়ন-পর্ব। ভারতীয় উপমহাদেশে বসন্তের আবির্ভাব মানে শুধু শিমুল-পলাশ-গুলমোহর-কৃষ্ণচূড়ার   আগুনরঙা বিস্ফোরণ নয়, বরং মানবসমাজের নন্দনচেতনার পুনরুত্থান। ঋগ্বৈদিক ঋতুচক্র থেকে শুরু করে মধ্যযুগীয় ভক্তিকাব্য, বৈষ্ণব পদাবলী কিংবা আধুনিকতার প্রাক্কালে রবীন্দ্র-উত্তর কাব্যভাষা। প্রায় সর্বত্র বসন্ত এক রূপান্তরের দ্যোতক। বসন্ত মানেই সংলাপ- প্রকৃতির সঙ্গে মানুষের, অতীতের সঙ্গে বর্তমানের, দেশের সঙ্গে বিদেশের।

নবকুমার দাসের প্রবন্ধে আমরা ফিরে দেখি ভারতীয় সংস্কৃতির আদিম উৎসে ঋতুচক্রের তাৎপর্য; রঞ্জন চক্রবর্তীর বিশ্লেষণে বিশ্বসাহিত্যের রোমান্টিকতা থেকে অস্তিত্ববাদী বিপ্লব পর্যন্ত বসন্তের রূপক-ব্যঞ্জনা; তৃষ্ণা বসাকের আলোচনায় অনুবাদের মাধ্যমে ভারতীয় সাহিত্য-ঐতিহ্যের নববিন্যাস; সুপর্ণা বসাকের অনুবাদে সাদেগ হেদায়েতের গূঢ় মানবচেতনার অন্তঃস্রোত – যা বসন্তের মতোই অন্তর্মুখী অথচ জাগ্রত।

অন্যদিকে, সুরঞ্জিত সরকারের জিজীবিষা এবং শ্যামলী রক্ষিতের ঊর্ণনাভ  – এই দুই ধারাবাহিক উপন্যাসে আমরা প্রত্যক্ষ করি মানুষের অন্তর্গত ঋতু পরিবর্তন। সেখানে বসন্ত কখনও প্রেম, কখনও প্রতিরোধ, কখনও বা এক নীরব বিপ্লব।

রোদ্দুরের এই সংখ্যায় বাংলা কবিতার পাশাপাশি বিশ্বসাহিত্য থেকে অনূদিত কবিতাও যুক্ত হচ্ছে – যেন বহুভাষিক বসন্তের এক সম্মিলিত উৎসব। কারণ, বসন্তের ভাষা এক নয়- তার রং যেমন বহুবিধ, তেমনই তার উচ্চারণও বহুস্বরের । 

এই বসন্তে তাই রোদ্দুর আহ্বান জানায়, আলাপ করি, পাঠ করি, ভাবার  চেষ্টা করি। সংস্কৃতির সহাবস্থানে, সাহিত্যের পারস্পরিকতায় এবং অনুবাদের সেতুবন্ধনে আমরা নির্মাণ করি এক নতুন নন্দনভূমি – এক অখণ্ড পৃথিবী । 

তাই রোদ্দুর থাকুক বিশ্বসাহিত্যের উঠোন হয়ে – যেখানে প্রতিটি রবিবারে এক নতুন বসন্তের জন্ম দিন । 

Email Id: roddurthesunshine@gmail.com

Author

আপনার মতামত লিখুন

Facebook
Twitter
LinkedIn

বর্তমান কভার স্টোরি

১২ : নৃত্য ও সংগীত : রস, তত্ত্ব ও ঐতিহ্য

ভারতের সংস্কৃতি সিরিজ – নবকুমার দাস ১ : সিন্ধু–সরস্বতী থেকে গঙ্গা ২ : সিন্ধু-সরস্বতী সভ্যতার সমকালীন সর্বভারতীয় স্রোতধারা ৩ : বেদের বাণী থেকে পৌরাণিক ভারত

Read More »

১৩ : জিজীবিষা

জিজীবিষা ১ : জিজীবিষা ২ : জিজীবিষা ৩ : জিজীবিষা ৪ : জিজীবিষা ৫ : জিজীবিষা ৬ : জিজীবিষা ৭ : জিজীবিষা ৮ : জিজীবিষা ৯

Read More »

পূর্ববর্তী কভার স্টোরি

১২ : নৃত্য ও সংগীত : রস, তত্ত্ব ও ঐতিহ্য

ভারতের সংস্কৃতি সিরিজ – নবকুমার দাস ১ : সিন্ধু–সরস্বতী থেকে গঙ্গা ২ : সিন্ধু-সরস্বতী সভ্যতার সমকালীন সর্বভারতীয় স্রোতধারা ৩ : বেদের বাণী থেকে পৌরাণিক ভারত

Read More »

১৩ : জিজীবিষা

জিজীবিষা ১ : জিজীবিষা ২ : জিজীবিষা ৩ : জিজীবিষা ৪ : জিজীবিষা ৫ : জিজীবিষা ৬ : জিজীবিষা ৭ : জিজীবিষা ৮ : জিজীবিষা ৯

Read More »

“…সৃষ্টির শেষ রহস্য,ভালোবাসার অমৃত”- নবনীতা দেব সেন

আলোর পথযাত্রী – বিতস্তা ঘোষাল আলোর পথযাত্রী ২ : আলোর পথযাত্রী …সৃষ্টির শেষ রহস্য, ভালোবাসার অমৃত”- নবনীতা দেব সেন “…সৃষ্টির শেষ রহস্য,ভালোবাসার অমৃত”- নবনীতা দেব

Read More »